খালেদা জিয়ার অসুস্থ্যতা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার দুপুরে আশুলিয়ার জিরাবোতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের সার্বিক অবস্থা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, কারাগারে গিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখে ঢাকার সিভিল সার্জনও জানিয়েছেন তার অবস্থা আগের মতোই রয়েছে।
জুলাই আগস্টের মধ্যে এলিভেটেট এক্সপ্রেসওয়ের কাজ শুরুর কথা জানিয়ে ওবায়দুল কাদের জানান, টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কটির আশুলিয়া বাজার থেকে ডিইপিজেড পর্যন্ত ফোর লেন করা হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: