জাতীয়

বাংলাদেশের নাগরিকত্ব পেলেন লুসি হেলেন

বাংলাদেশের নাগরিকত্ব পেলেন লুসি হেলেন
বাংলাদেশের নাগরিকত্ব পেলেন লুসি হেলেন

সুদীর্ঘ ৫৮ বছর ধরে বাংলাদেশে বসবাসকারী ব্রিটিশ নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হল্টের হাতে বাংলাদেশের নাগরিকত্বের সনদ তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবাব বিকেলে গণভবনে আনুষ্ঠানিকভাবে লুসি হল্টের হাতে প্রধানমন্ত্রী এ সনদ তুলে দেন।

গত ৮ ফেব্রুয়ারি বরিশালের ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে ১৫ বছরের ভিসা ফি মুক্ত পাসপোর্ট পান লুসি হল্ট। ১৯৩০ সালের ১৬ ডিসেম্বর যুক্তরাজ্যের সেন্ট হেলেন্সে তার জন্ম। তার বাবা জন হল্ট ও মা ফ্রান্সিস হল্ট।

১৯৬০ সালে মাত্র ১৯ বছর বয়সে তিনি অক্সফোর্ড মিশনের কর্মী হিসেবে বাংলাদেশে আসেন। সেবার হাত বাড়িয়ে দেন স্থানীয় মানুষের প্রতি। মুক্তিযুদ্ধের সময় তিনি জীবনের মায়া ত্যাগ করে মানুষের সেবা করেন। দেশ স্বাধীন হওয়ার পরও তিনি বাংলাদেশে থেকে যান।

কর্মজীবন থেকে ২০০৪ সালে অবসরে যাওয়া লুসি এখনো দুস্থ শিশুদের মানসিক বিকাশ ও ইংরেজি শিক্ষা দেওয়ার পাশাপাশি শিশুদের জন্য তহবিলও সংগ্রহ করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ