জাতীয়

খালেদা জিয়া সুস্থ আছেন: নাসিম

মো. নাসিম
মো. নাসিম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ আছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. নাসিম।

রোববার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মরণসভায় এ কথা বলেন তিনি।

অহেতুক কথা না বলে বিএনপিকে ভোট চাওয়ার পরামর্শ দেন নাসিম।

বিএনপিও তাদের দলীয় প্রতীকে ভোট চাইতে পারে এ প্রশ্ন তোলে নাসিম বলেন, কোন সমস্যার কারণে দলের নেতাকর্মীরা ধানের শীষে ভোট চাইছেন না?

নাসিম বলেন, বিএনপি নেতারা মিথ্যা বক্তব্য দিচ্ছেন। নিয়মিত খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে। আর তিনি সুস্থ আছেন। এ নিয়ে গুজব ছড়িয়ে লাভ নেই।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ডাদেশ পেয়ে কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ