জাতীয়

ময়মনসিংহ সিটি করপোরেশন করার প্রস্তাব মন্ত্রীসভায় অনুমোদন

মন্ত্রীসভা
মন্ত্রীসভা

ময়মনসিংহ সিটি করপোরেশন করার প্রস্তাব সোমবার অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। চার লাখেরও বেশী জনসংখ্যা নির্ধারন করে নতুন এই সিটি করপোরেশনের অনুমোদন দেয়া হয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া বৈঠকে। একই বৈঠকে দেশের মানুষের ভোটাদিকার, গণতন্ত্র চর্চ্চা এসব বিষয়ে তরুন সমাজকে উদ্ভূদ্ধ করার লক্ষ্য নিয়ে ১ মার্চকে জাতীয় ভোটার দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রীসভা।

এদিকে, সরকারের প্রশাসনিক পূর্নবিন্যাস সংক্রান্ত নিকার বৈঠকে বাংলা ভাষার সঙ্গে সঙ্গতি রেখে দেশের চার জেলার নামের ইংরেজি বানান পরিবর্তন করা হয়।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নিয়মিত মন্ত্রিসভা বৈঠকের শুরুতেই হংকংয়ের বিপক্ষে ৬- ০ গোলে জয়ী হওয়ায়, অনুর্ধ্ব নারী ফুটবল টিমকে অভিনন্দন জানানো হয়। এরপর রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় আন্তর্জাতিক লায়ন্স ক্লাবের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মাননার জন্য অভিনন্দন জানায় মন্ত্রিসভা।

বৈঠকে চার আলচ্যসূচির বাইরে গুরুত্ব পায় ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রস্তাবে অনুমোদনের বিষয়টি। সিটি করপোরেশন প্রতিষ্ঠার ব্যপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশও দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংস্কার ও সমন্বয় সচিব এন এম জিয়াউল আলম বৈঠকের বিস্তারিত তুলে ধরেন।

দেশের তরুণ সমাজের ভোটাধিকার ও গণতন্ত্র চর্চার বিষয়ে তাদের উদ্বুদ্ধ করতে আগামী বছর থেকে ১ মার্চকে জাতীয় ভোটার দিবস পালনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয় মন্ত্রিসভায়।

এছাড়া সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় এ সংক্রান্ত আইনের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। আর কক্সবাজারের মহেশখালিতে সংরক্ষিত বনভূমির ৯০২টি গাছ কাটা এবং সেখানে দ্বিগুন গাছ রোপনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পূর্নবিন্যাস সংক্রান্ত বৈঠকে দেশের ৫ জেলার নামের ইংরেজি বানান বাংলার সঙ্গে সঙ্গতি রেখে পরিবর্তন করা হয়। জেলাগুলো হচ্ছে চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর এবং বগুড়া।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ