জাতীয়

ক্ষুদ্র-মাঝারি শিল্পের বিকাশে এগিয়ে যাবে দেশ: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশে বাংলাদেশ এগিয়ে যাবে এ আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ।

রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার সকালে এসএমই ফাউন্ডেশন ও এফবিসিসিআই-এর কেন্দ্রে ষষ্ঠ এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঠাণ্ডা লেগে গলা বসে যাওয়ার কারণে জাতীয় এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে লিখিত বক্তব্যে দেন তিনি।

দেশের বেকার সমস্যা এসএমই শিল্পের মাধ্যমে দূর করা সম্ভব—সেইসঙ্গে দেশের উৎপাদিত পণ্যের পরিচিত তুলে ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

জাতীয় এসএমই উদ্যোক্তা-২০১৮ এর বিজয়ী ৫ জনের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী।

এ সময় লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি হিসেবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র বিমোচনে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া দেশব্যাপী এ শিল্প ছড়িয়ে দিতে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা জানান।

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য প্রত্যেকটি জেলা এবং উপজেলায় পরামর্শক কেন্দ্র গড়ে তোলার কথা জানান প্রধানমন্ত্রী।

নতুন ব্যবসায় শুরুর সময় উদ্যোক্তারা সেখান থেকে সহায়তা পাবেন—পাশাপাশি তাদের ব্যবস্থাপনা এবং কারিগরি বিষয়ে প্রশিক্ষণও দেয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশে প্রায় ৯০ শতাংশ শিল্পই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের আওতায় পরে--এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় উন্নয়ন লক্ষ্য অর্জনে এ শিল্প খুবই গুরুত্বপূর্ণ। আর বাংলাদেশের জিডিপিতে এসএমই খাতের অবদান প্রায় ২৫ শতাংশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ