টাঙ্গাইলের সখীপুরের কচুয়া গ্রামের বীর প্রতীক প্রাপ্ত মুক্তিযোদ্ধা হামিদুল হক আর নেই। বৃহস্পতিবার ভোরে রাজধানীর মালিবাগে ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
এর আগে ২৭ মার্চ ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয় হামিদুল হককে। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ও ফুসফুসের বিভিন্ন রোগে ভুগছিলেন। ভর্তির পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ১ এপ্রিল আইসিইউতে স্থানান্তর করেন চিকিৎসকরা।
বীর প্রতীক হামিদুল দুরাবস্থার খবর ২৫ মার্চ একটি গণমাধ্যমে প্রকাশিত হলে চোখে পড়ে ডা. সিরাজুল ইসলাম মেডিক্যালের সিইও ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ডা. আজিজ এই মহান বীর প্রতীকের চিকিৎসার দায়িত্ব নেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: