জাতীয়

রাজীবের চাকরির ব্যবস্থা করবে সরকার, মেডিকেল বোর্ড গঠন

রাজীব হোসেন
রাজীব হোসেন

দুই বাসের চাপায় ডান হাত হারানো তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের চাকরির ব্যবস্থা করবে সরকার— বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাজীবের শারীরিক অবস্থা দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

আর রাজীবের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের প্রধান শামসুজ্জামান শাহীনের নেতৃত্বে ৭ সদস্যের বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

বর্তমানে রাজীবের অবস্থা স্থিতিশীল রয়েছে— তার চিকিৎসার সব ব্যয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বহন করছে। এছাড়া বাড়তি যেসব খরচ হচ্ছে— তাও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক তার নিজস্ব তহবিল থেকে দিচ্ছেন।

গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে রাজীব হোসেনকে রাজধানীর শমরিতা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে রাত ১২টার পর তাকে আইসিইউয়ে নেয়া হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার কাছে বিআরটিসি বাসের সঙ্গে স্বজন পরিবহনের একটি বাসের চাপা দেয়। এ সময় বাসটিতে থাকা রাজীবের ডান কনুই ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ