জাতীয়

গাল্ফ শিল্ড-ওয়ানের সমাপনীতে শেখ হাসিনাকে আমন্ত্রণ সৌদির

 গাল্ফ শিল্ড-ওয়ানের সমাপনীতে শেখ হাসিনাকে আমন্ত্রণ সৌদির
গাল্ফ শিল্ড-ওয়ানের সমাপনীতে শেখ হাসিনাকে আমন্ত্রণ সৌদির

সৌদি আরবে চলমান যৌথ সামরিক মহড়া গাল্ফ শিল্ড-ওয়ানের সমাপনীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জনিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান ।

তিনি বলেন, সকালে সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ এম আল মুতাইরী গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে সৌদি বাদশাহর আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

বাংলাদেশসহ ২৩টি দেশ এক মাসব্যাপী এ যৌথ মহড়ায় অংশ নিচ্ছে।

সৌদি আরব ও বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী বৈঠকে সৌদি রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশের কথা জানান ইহসানুল করিম।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও মুখ্য সচিব নজিবুর রহমানও এ সময় উপস্থিত ছিলেন।

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে গত ১৮ মার্চ শুরু হচ্ছে গাল্ফ শিল্ড-ওয়ান শেষ হবে আগামী ১৬ এপ্রিল দাম্মামে।

অংশগ্রহণকারী দেশের সংখ্যা এবং ব্যবহৃত সমরাস্ত্রের বিবেচনায় এ মহড়াকে উপসাগরীয় অঞ্চলে হওয়া অন্যতম বৃহৎ সামরিক মহড়া হিসেবে বিবেচনা করা হচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ