দেশের প্রত্যেকটি উপজেলায় ফায়ার স্টেশন নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার—বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৫ম আন্তর্জাতিক ফায়ার সেইফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো ২০১৮ প্রদর্শনীর উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান খান কামাল যে কোনো দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রশংসা করে আসাদুজ্জামান খান কামাল বলেন, অগ্নিকাণ্ড ও অন্যান্য দুর্ঘটনা প্রতিরোধে দেশের প্রত্যেক উপজেলায় ফায়ার স্টেশন করা হচ্ছে।
এ সময় জঙ্গি দমন সরকারে পদক্ষেপ তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, দেশে স্থিতিশীল সরকার রয়েছে। এই সরকার থাকলে দেশে অগ্রযাত্রাও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নানা কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন সংস্থার মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান ও র্যা বের মহাপরিচালক বেনজির আহমেদ।