বিএনপি চেয়ারপারসন খালেদা মুক্তির বিষয়ে মির্জা ফখরুলের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়াকে কারাগারে ঢুকিয়েছে আদালত আবার আদালতই তাকে মুক্তি দিতে পারে। এ ব্যাপারে সরকারের কিছু করার নেই।
শুক্রবার বিকেলে ফেনীর ফতেহপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্মাণাধীন রেলওয়ে ওভারপাস পরিদরর্শন শেষে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের ক্ষমতার উৎস দেশের মাটি ও জনগণ আর বিএনপি'র শক্তির উৎস বন্দুকের নল। বিএনপি ক্ষমতায় গিয়ে সর্বপ্রথম সামরিক শাসন জারি করে। সামরিক শাসন থাকা অবস্থায় সরকার গঠন করে রাজনীতিতে পা রাখে বিএনপি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: