জাতীয়

রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের ফোন

শেখ হাসিনা- আ্যান্তোনিও গুতেরেস
শেখ হাসিনা- আ্যান্তোনিও গুতেরেস

মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে সেদেশে প্রত্যাবাসনে সহযোগিতা করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার রাতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে টেলিফোনে আলাপকালে এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, জাতিসংঘ মহাসচিব গতকাল রাত ৯টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন এবং তার সাথে প্রায় ১২ মিনিট কথা বলেন।

প্রধানমন্ত্রী রোহিঙ্গা ইস্যু জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপনের জন্য জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানান।

তিনি জাতিসংঘ মহাসচিবকে অবহিত করেন যে, তার সরকার আসন্ন বর্ষা মৌসুমে অন্তত এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরে উদ্যোগ গ্রহণ করেছে।

শেখ হাসিনা জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশে আসার এবং মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর দমন অভিযানের পর এ দেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা প্রত্যক্ষ করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের সঙ্গে সম্পাদিত মিয়ানমারের চুক্তি দ্রুত বাস্তবায়নের ব্যাপারেও জাতিসংঘ মহাসচিবের সহযোগিতা কামনা করেন।

জাতিসংঘ মহাসচিব ১০ লক্ষাধিক রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিয়ে মানবিকতা দেখানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশ ও মিয়ানমার ১০ লক্ষাধিক রোহিঙ্গাকে তাদের নিজ ভূমিতে প্রত্যাবাসনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে উল্লেখ করে এ চুক্তি বাস্তবায়নে জাতিসংঘ মহাসচিবের সহায়তা কামনা করেন।

সূত্র: বাসস

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ