উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের খসড়া প্রায় প্রস্তুত— খুব শিগগিরই তা মন্ত্রিসভায় তোলা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শনিবার রাজধানীর অফিসার্স ক্লাবে আইনজীবীদের সনদ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, দক্ষ বিচারপতি যেন নিয়োগ পায় এ আইনে সে বিষয়ে খেয়াল রাখা হবে। আইনে যেন কোনো সমস্যা না থাকে সেজন্য এই আইন প্রস্তুতে দেরি হচ্ছে।
এদিকে, একই অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, দেশের আইন সমুন্নত রাখতে আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এ জন্য তাদেরকে আরো দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: