জাতীয়

কারাবিধান অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসা হবে: ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

চিকিৎসকদের পরামর্শ ও কারাবিধান অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অসুস্থতার ধরন দেখে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।

শনিবার নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বাড়িতে মায়ের চেহলাম ও মিলাদ মাহফিল শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, চিকিৎসকদের পরামর্শ এবং কারা বিধি মেনেই তার চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তার সুচিকিৎসার জন্য মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সব ব্যবস্থা নেয়া হবে।

এদিকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ওপর আস্থা রাখতে বিএনপি নেতাদের প্রতি আহবান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তার সুচিকিৎসার কোনও ঘাটতি হবেনা বলেও বিএনপি নেতা-কর্মীদের আশ্বস্ত করেন তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সেবা নিয়ে উগ্বিগ্ন হওয়ার কিছু নেই উল্লেখ করে, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কৃর্তপক্ষের ওপর আস্থা রাখতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

আর ঢাকা রিপোটার্র্স ইউনিটিতে এক আলোচনা সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিএনপি নির্বাচন থেকে দূরে থাকার চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, নির্বাচন বানচাল করতে নানামূখী ষড়যন্ত্র চলছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ