জাতীয়

ঢাকায় ভারতের পররাষ্ট্রসচিব

বিজয় কেশব গোখেল
বিজয় কেশব গোখেল

ভারতের পররাষ্ট্রসচিব বিজয় কেশব গোখেল রোববার বিকেলে ঢাকায় এসেছেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বিজয় গোখেল সোমবার বাংলাদেশের পররাষ্ট্রসচিব মোহাম্মদ শহীদুল হকের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় দ্বিপক্ষীয় আলোচনায় বসবেন।

এ সফরে উভয়পক্ষ থেকে কয়েকটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে তবে কোন ক্ষেত্রগুলোতে স্বাক্ষর হবে সেটি জানা যায়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই বৈঠকে চলমান রোহিঙ্গা সংকটে ভারতের জোরালো সহযোগিতা চাইবে বাংলাদেশ।

এ মাসের মাঝামাঝি লন্ডনে কমনওয়েলথ সরকারপ্রধান পর্যায়ের সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হওয়ার সম্ভাবনা আছে। এ অবস্থায় গোখলের ঢাকা সফরকে বেশ তাত্পর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট কূটনীতিকরা।

জানা গেছে, তিস্তার পানিবণ্টন চুক্তি সইয়ের ব্যাপারে বাংলাদেশ অগ্রগতি প্রত্যাশা করছে। ভারতের পররাষ্ট্রসচিবের সফরে বাংলাদেশ তার প্রত্যাশা ও চুক্তির প্রভাব সম্পর্কিত তথ্য তুলে ধরবে। এ ছাড়া গত বছর এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় দুই দেশের গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতিও পররাষ্ট্রসচিবদের বৈঠকে পর্যালোচনা করা হবে।

আগামীকাল বিকেলে ঢাকার একটি হোটেলে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেবেন ভারতের পররাষ্ট্রসচিব। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভীও উপস্থিত থাকবেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ