আগামী মে মাসের শূরু থেকেই সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ শুরু হবে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
খাদ্যমন্ত্রী বলেন, আগামী ২ মে শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলবে।
রোববার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে তিনি একথা বলেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সভায় উপস্থিত ছিলেন।
বোরোতে ১ কোটি ৯০ লাখ টন চাল পাওয়া যাবে। মোট সাড়ে ১০ লাখ মেট্রিকটন চাল সংগ্রহ হবে এর মধ্যে ধান আকারে দেড় লাখ মেট্রিক টন, সিদ্ধ চাল ৮ লাখ মেট্রিক টন এবং ১ লাখ আতপ চাল সংগ্রহ করা হবে বলে জানান তিনি।
খাদ্যমন্ত্রী আরো বলেন, বোরোতে ৩৮ টাকা কেজিতে চাল সংগ্রহ করা হবে। কৃষি মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এবার চালের উৎপাদন খরচ ধরা হয়েছে ৩৬ টাকা সেখানে ২ টাকা যোগ করে সংগ্রহ করা হবে। আতপ চাল ৩৭ টাকা এবং ধানের কেজি ২৬ টাকায় সংগ্রহ করা হবে।