সরকারি চাকরিতে কোটার বিষয়ে সরকারের সংশ্লিষ্টদের ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গ উঠলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রিসভায় কোটা নিয়ে অনির্ধারিত আলোচনা হয়েছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়েকে পরীক্ষা নিরীক্ষার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে আনার জন্য সংবিধানে কোটার বিষয়ে বলা আছে জানান প্রধানমন্ত্রী।
জানা গেছে, প্রধানমন্ত্রী আরো বলেছেন, কোটা নিয়ে আন্দোলন করা দুঃখজনক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসির বাসভবনে ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। এ ধরনের ঘটনা পাকিস্তান আমলেও হয়নি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: