জাতীয়

কোটা সংস্কার: জনপ্রশাসন মন্ত্রণালয়ে পরিপত্রটি পরীক্ষা-নিরীক্ষা হবে

মোহাম্মদ শফিউল আলম
মোহাম্মদ শফিউল আলম

সরকারের চাকরির বিদ্যমান কোটা পদ্ধতি পরীক্ষা-নিরীক্ষা করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

তিনি বলেন, কোটায় নিয়োগের বিষয়ে ব্যাখ্যা দিয়ে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে পরিপত্রটি দেয়া হয়েছে সেটি পরীক্ষা করে দেখা হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার সকালে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে দেশব্যাপী শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মন্ত্রীসভায়র বৈঠকে অনির্ধারিত আলোচনা করা হয়।

পরে সচিবালয়ে এ বিষয়ে বিস্তারিত জানি মন্ত্রিপরিষদ সচিব বলেন, অনির্ধারিতভাবে আলোচনা হলেও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে, কোটা পদ্ধতি পরীক্ষা-নিরীক্ষা করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৫ এপ্রিল জারি পরিপত্রে বেশ কিছু অস্পষ্টতা বিষয়ে এই আন্দোলন হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে সচিব জানান যে পরিপত্রটি দেয়া হয়েছে সেটি পরীক্ষা করে দেখা হবে।

কৃষি বিপণন আইন ২০১৮ এর খসড়া, স্ট্যান্ডার্ড ওজন ও পরিমাপ আইন ২০১৮ এর খসড়া, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন ২০১৮ এর খসড়ার নীতিগত অনুমোদনসহ বেশ কিছু আইনের খসড়ার অনুমোদন দেয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ