জাতীয়

উপাচার্যের বাসায় হামলা পরিকল্পিত, ছাড় নয়: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

সমঝোতার পরও কোটা সংস্কারের দাবিতে আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত— ঢাকা বি্শ্ববিদ্যালয়ের –ঢাবির উপাচার্যের বাসভবনে হামলাকারীদের কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে উপাচার্যের বাসভবন পরিদর্শনে গিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করে কাদের বলেন, আন্দোলনকারীদের সঙ্গে একটা সমঝোতা হওয়ার পরও যারা আন্দোলন চালাবে তাদের ব্যাপারে খতিয়ে দেখতে হবে তারা আসলে কী চায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলায় জড়িতদের কয়েকজনকে চিহ্নিত করা গেছে অন্যান্যদেরও ব্যাপারেও খোঁজ নেয়া হচ্ছে বলে জানান তিনি।

আর ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, হামলাকারীদের ব্যাপারে তদন্ত চলছে।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত অবস্থায় রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা হয়। মঙ্গলবার সকালে তা দেখতে সেখানে যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। উপাচার্যের বাসভবনের বিভিন্ন কক্ষ তারা ঘুরে দেখেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের বলেন, এ হামলা পরিকল্পিত।

সোমবারের সমঝোতার পর যারা এখনো আন্দোলেন করছেন তাদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এসময় ডিএমপি কমিশনার জানান, যারা এ হামলার সঙ্গে জড়িত তাদের ব্যাপারে তদন্ত চলছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ