জাতীয়

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব বিষয় ভ্যাট মুক্ত: প্রধানমন্ত্রী

একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব বিষয় ভ্যাটের আওতা মুক্ত থাকবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক এ কথা বলেন তিনি।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, একনেক সভায় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো কিছুতেই ভ্যাট নেয়া হবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব কিছুই থাকবে ভ্যাট মুক্ত।

প্রসঙ্গত, গতকাল রাজধানীতে এক আলোচনা সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর করারোপ করা হবে।

সেই বক্তব্য শোনার পর থেকে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে সকাল থেকে বিক্ষোভ সমাবেশ করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের এ কর্মসূচি মূলত ঢাকা অচল হয়েছে পড়েছে।

এদিকে, কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ