জাতীয়

উপাচার্যের ভবনে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: কামাল

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসায় আগুন-ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা ও যারা নিরপরাধ তাদের ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার দিন ফেসবুকে একজন ছাত্র মারা গেছে এমন গুজব রটেছিল— খোঁজ নিয়ে জানা গেছে তিনি বেঁচে আছেন। তারপর ওই শিক্ষার্থী একটি ভিডিও প্রকাশ করেন যে তিনি জীবিত— যারা তার মৃত্যুর গুজব রটিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ভিসির বাড়িতে মামলা করেছে তারা কেউ ছাত্র হতে পারে না— কোনো ছাত্র শিক্ষকের বাড়িতে এভাবে হামলা করতে পারে না কোনো একটি পরিকল্পনা থেকে এটা করা হয়েছে।

যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নাম এসেছে এ গুজব রটানোর ক্ষেত্রে।

এ প্রসঙ্গে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আমি কারো নাম বলছি না, আরও অনেকে থাকতে পারে। একজন যেটা প্রকাশ্যে এসেছে, সে তো এসেই গেছে। আরও যারা রয়েছে তাদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘ভিসির বাড়িতে হামলার এ ঘটনাটা নিন্দনীয় ও জঘন্য। তার পরিবারের লোকজন বাসা থেকে বের হয়ে বাগানে আশ্রয় নিয়েছিলেন।

তার বাসার সিসি ক্যামেরা, মনিটর ভাঙচুর করা হয়েছে। কারা জড়িত, তদন্তে গোয়েন্দা সংস্থা কাজ করছে। অনেক জিনিস ওই বাসা থেকে খোয়া গেছে। মুখোশ পরে আগে নারী ও পরে পুরুষেরা প্রবেশ করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সব ইউনিটকে নির্দেশ দেয়া হয়েছে ভিসির বাড়িতে যাও্য়ার জন্য, তারা এসব তথ্য সংগ্রহ করছেন।

কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মী এ কাজে জড়িত আছে কি না, তা–ও খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘নীলক্ষেতের রাস্তা দিয়ে অনেক সন্ত্রাসী ঢুকেছে। আমাদের জানামতে হাজার খানেক মানুষ ওখান দিয়ে ঢুকেছে। এর সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা থাকতে পারে, তা না হলে ছাত্ররা মুখোশ পরেছে কেন?’

ছাত্রলীগের নেতা-কর্মীরা নাশকতার সঙ্গে জড়িত নয় জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, আমি খোঁজখবর নিয়ে জানতে পেরেছি, ছাত্রলীগের নেতা-কর্মীরা নাশকতার সঙ্গে জড়িত নয়। ফেসবুকে ছাত্রলীগের নামে অপপ্রচার চালানো হচ্ছে।

গত রোববার কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশিরা আন্দোলন শুরু করে। দুপুর থেকে শাহবাগে অবস্থান নেয়। সন্ধ্যার দিকে পুলিশ লাঠিপেটা টিয়ারশেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় তারা ঢাবির বিভিন্ন জায়গায় অবস্থান নেয়। রাতে একদল ঢাবি উপাচার্যের বাসভবনে হামলা চালায়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ