জাতীয়

প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখুন: ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

কোটা সংস্কার নিয়ে ধৈর্য ধরুন- প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখুন বলবেন জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

গত সোমবার সেতুমন্ত্রীর সঙ্গে কোটা সংস্কার নিয়ে সচিবালয়ে আন্দোলনকারীদের সমঝোতা হয় যে ৭ মে’র মধ্যো কোটা নিয়ে কাজ করা হবে। সে পর্যন্ত আন্দোলন স্থগিত রাখতে।

তবে আন্দোলনের আরেক অংশ ভিন্ন মত পোষণ করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। দেশে সবকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে মুখর হয়ে উঠে।

এরইমধ্যে মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুফিয়া কামাল হলে হল শাখা ছাত্রলীগ নেত্রী ৩ ছাত্রীর ওপর কোটা সংস্কারের আন্দোলনে যাওয়ায় তাদের মারধর করে।

বুধবার সকালে ওই ছাত্রীর বহিষ্কার দাবি করে আন্দোলনরত শিক্ষার্থীরা। সকাল থেকে আবারো কোটা সংস্কারের দাবিতে আবারো আন্দোলন শুরু হয়েছে।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আক্তারুজ্জামান এবং দেশের বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য এ আন্দোলনে সংহতি প্রকাশ করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ