জাতীয়

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা
শেখ হাসিনা

বিদ্যুৎ ব্যবহারে সকলকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিদ্যুৎ খাতে সরকার প্রচুর ভর্তুকি দিচ্ছে- জনগণকে কম খরচে বিদ্যুৎ দিচ্ছে।

বৃহস্পতিবার গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুষ্টিয়ার ভেড়ামারায় ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট বিদ্যুৎ কেন্দ্র ও ১৫ উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিদ্যুৎ খাতের উন্নয়নে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছে আর বিএনপি জনগণকে বিদ্যুৎ না দিয়ে খাম্বা দিয়েছে।

শেখ হাসিনা বলেন, বিদ্যুৎ খাতে সক্ষমতা অর্জনের জন্য তার সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে। এ খাতে প্রচুর ভর্তুকি দিচ্ছে।

বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা নেয়ার কথাও উল্লেখ করে জনগণকে অহেতুক ফ্যান, লাইট না জ্বালিয়ে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী।

বিদ্যুতায়নের নাম করে বিএনপি দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে— তিনি বলেন, বিএনপি থাকলে দেশের কোনো উন্নতি হয় না।

অনুষ্ঠানে রংপুরের পীরগঞ্জের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীরা ভিডিও কনফারেন্সে যোগ দেন। এ সময় তারা প্রধানমন্ত্রীকে নববর্ষ বরণের অনুষ্ঠানে আমন্ত্রণ জানান।

এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৃহস্পতিবার সকালে গণভবন থেকে কুষ্টিয়ার ভেড়ামারায় ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় আরো ১৫টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করেন। আর এর মধ্য দিয়ে দেশে মোট ৫১টি উপজেলা বিদ্যুৎ সরবরাহের আওতায় এলো।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ