জাতীয়

সৌদি-লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫তম কমনওয়েলথ বৈঠকে যোগ দিতে লন্ডন যাচ্ছেন। এর আগে তিনি গাল্ফ শিল্ড ওয়ান শীর্ষক এক সামরিক মহড়ার সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে সৌদি আরব যাবেন।

বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে লন্ডনে বৈঠক হওয়ার আশা করছেন তারা আর এতে তিস্তা চুক্তি নিয়ে আলোচনা হবে।

তিনি আরো বলেন, তবে এখনও সময় নির্ধারিত হয়নি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে এবং এখান থেকে তারা মিয়ানমারে যাবে। প্রথমবারের মতো রোহিঙ্গা ইস্যুতে কমনওয়েলথ সদস্য রাষ্ট্রসমূহ বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করেছে।

আগামী ১৫ এপ্রিল তিনি সৌদি আরবের উদ্দেশে রওনা দেবেন। সামরিক মহড়ার সমাপনী অনুষ্ঠান শেষে ১৬ এপ্রিল লন্ডনের উদ্দেশে রওনা হবেন তিনি। এরপর তিনি ১৮ এপ্রিল কমনওয়েলথের বৈঠকে যোগ দেবেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ