কোটা সংস্কার আন্দোলনে প্রধানমন্ত্রীর সাহসী ভূমিকায় লন্ডন ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে বিএনপি এখন নিদারুণ হতাশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় ফ্লাইওভারের নির্মাণকাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সরকারি চাকরিতে কোটার বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত নিতে হলে বিদ্যমান ব্যবস্থা বাতিল করাই ছিলো সময়োপযোগী পদক্ষেপ। এ জন্য কেবিনেট সেক্রেটারির নেতৃত্বে একটি কমিটি পরীক্ষা নিরীক্ষা করবে।
এ সময় ভুলতা ফ্লাইওভারের কাজ শেষ হলে আর যানজট থাকবে না বলেও জানান মন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: