সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের কোটা বাতিলের জন্য আন্দোলনকে ষড়যন্ত্রমূলক বলে অভিহিত করেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান নামে একটি সংগঠন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
মুক্তিযোদ্ধা কোটা বাতিল চাওয়ার মধ্যে দিয়ে তাদেরকে চরমভাবে অসম্মান করা হচ্ছে বলে জানান সংগঠনের নেতারা।
এ কোটা বাতিল না করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান নেতারা বলেন, আন্দোলনের নামে যারা সহিংসতা করেছে তাদেরকে বিচারের আওতায় আনা হোক।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: