পহেলা বৈশাখে নারীদের হয়রানি প্রতিরোধে রমনা পার্ক ও হাতিরঝিল এলাকায় প্রথমবারের মতো ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে— বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজির আহমেদ।
শুক্রবার সকালে রাজধানীর রমনা বটমূলে পহেলা বৈশাখের নিরাপত্তা পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বেনজির আহমেদ বলেন, বাঙালির বর্ষবরণ নির্বিঘ্ন করতে উৎসবের মূলকেন্দ্র রমনা পার্ক ও মঙ্গল শোভাযাত্রার সময় হেলিকপ্টারসহ অন্যান্য মাধ্যমে আকাশ থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
বর্ষবরণের জন্য দেশবাসী উন্মুখ হয়ে আছেন— উল্লেখ করে তিনি বলেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাব।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: