পহেলা বৈশাখে দিন ঢাকাসহ সারাদেশে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার বিকেলে রাজধানীর রমনা বটমূলের নিরাপত্তা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, পহেলা বৈশাখের দিন বিকেল ৫টার পরে উন্মুক্ত স্থানে কোনও অনুষ্ঠান করা যাবে না। পাশাপাশি শবেমেরাজের রাতেও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরো বলেন, ঢাকাসহ পহেলা বৈশাখের সকল নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
এবারের পহেলা বৈশাখের উৎসব নির্বিঘ্ন করতে বাংলা মোটর থেকে রুপসী বাংলা হোটেল, শাহবাগ থেকে টিএসসি ও দোয়েল চত্বর, মৎস্য ভবন থেকে কদম ফোয়ারা, বকশিবাজার থেকে শহীদ মিনার হয়ে টিএসসি, শহীদুল্লাহ হল ক্রসিং থেকে দোয়েল চত্বর এবং নীল ক্ষেত থেকে টিএসসি পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: