যারা দেশের ঐতিহ্য-সংস্কৃতি-ভাষা আর অস্তিত্বের উপর আঘাত হানতে পারে সেই শক্তি যেন আগামীতে ক্ষমতায় না আসতে পারে সে জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকালে গণভবনে বঙ্গাব্দ ১৪২৫, শুভ নববর্ষ উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা গ্রহণ শেষে তিনি এ কথা বলেন।
নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে শেখ হাসিনা বলেন, নববর্ষ উদযাপন ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অথচ বিএনপি ক্ষমতায় থাকাকালে এ উৎসবকে ধর্মীয় আবরণ দেয়ার চেষ্টার করেছে।
পরে বক্তৃতায় প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। আশা প্রকাশ করেন, নতুন বছর সবার জন্য শান্তি, কল্যাণ বয়ে আনবে।
নববর্ষকে বাঙালির চিরায়ত ঐতিহ্য অভিহিত করে প্রধানমন্ত্রী অভিযোগ করেন ১৪০০ বঙ্গাব্দে নতুন শতাব্দী বরণ অনুষ্ঠানে বিএনপি বাধা দিয়েছিল।
এদেশে ঐতিহ্য-সংস্কৃতি-অস্তিত্বের উপর যারা আঘাত হানতে পারে এমন কেউ যেন আগামীতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এর আগে একে একে দলের বিভিন্ন সহযোগী সংগঠন, পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা জানানো হয় ১৪ দলের পক্ষ থেকেও।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: