গাজীপুরের টঙ্গীর নতুন বাজার এলাকায় জামালপুর থেকে ছেড়ে আসা ট্রেন লাইনচ্যুত হয়ে রোববার ৪ জনের মৃত্যু ও আহত হয়েছেন বেশ কয়েকজন।
টঙ্গীতে দুর্ঘটনার কারণে পাঁচ ঘণ্টা রেলপথ বন্ধ থাকার পর ঢাকা থেকে সারা দেশের ট্রেন চলাচল শুরু হয়েছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, বেলা সাড়ে ১২টা নাগাদ জামালপুর থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হলে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
তাদের উদ্ধার করে স্থানীয়রা নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
তবে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. দেলোয়ার হোসেন বলেন, ট্রেন দুর্ঘটনায় ঘটনাস্থলে ৩ জন মারা গেছেন।
দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ থাকার পর আবার তা চালু হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: