জাতীয়

কোটার জন্য মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেননি, সমাবেশে বক্তারা

ছবি নাই
ছবি নাই

মুক্তিযোদ্ধারা কোটার জন্য যুদ্ধ করেননি কিন্তু কোটা সংস্কারের আন্দোলনের নামে তাদের অসম্মান বরদাস্ত করা হবে না।

রাজধানীতে মুক্তিযোদ্ধাদের সংগঠনসহ বিভিন্ন শ্রমিক-কর্মচারী ও পেশাজীবী সংগঠনের সমাবেশ এসব কথা বলেন বক্তারা।

সমাবেশে বক্তারা মুক্তিযোদ্ধাদের অসম্মানকারীদের বিচারের পাশাপাশি স্বাধীনতাবিরোধী ব্যক্তি ও তাদের সন্তানদের নাগরিক অধিকার খর্ব করার দাবি জানান।

জাতীয় প্রেসক্লাবের সামনে রোববার সকালে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ ও মুক্তিযুদ্ধের সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

কোটা সংস্কারের আন্দোলনে মুক্তিযোদ্ধাদের নানাভাবে হেয় করার পাশাপাশি দেশে নতুন করে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।

সাংস্কৃতি ব্যক্তিত্ব রোকেয়া প্রাচী ও বিশিষ্ট সাংবাদিক আবেদ খান বলেন, যুদ্ধাপরাধীদের সন্তানদের সরকারি চাকরিতে নিয়োগ দিলে দেশের উন্নয়ন ব্যহত হবে।

মুক্তিযোদ্ধা কোটা থাকবে কি না সেটি প্রধানমন্ত্রীর বিষয় কিন্তু তাদেরকে যারা অসম্মান করছে তাদের শাস্তির আওতায় আনার পাশাপাশি ৬ দফা দাবির কথা তুলে ধরেন নৌমন্ত্রী এবং শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আহবায়ক শাজাহান খান।

একই সঙ্গে দাবি আদায়ে বিভিন্ন জেলায় গণসংযোগসহ বেশ কয়েকটি কর্মসূচির ঘোষণাও দেন তিনি।

পরে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে গিয়ে শেষ হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ