জাতীয়

তিন ছাত্রকে চোখ বেঁধে তুলে নেয়ার অভিযোগ ভিত্তিহীন: বাতেন

নুরুল হক-রাশেদ খান-ফারুক হাসান
নুরুল হক-রাশেদ খান-ফারুক হাসান

কোটা সংস্কার আন্দোলনের তিন নেতাকে চোখ বেঁধে তুলে নেওয়ার বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোটা সংস্কার আন্দোলনের তিন নেতাকে চোখ বেঁধে তুলে নেওয়ার বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার আবদুল বাতেন। মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ দাবি করেন তিনি। আবদুল বাতেন বলেন, ওই তিন ছাত্র নেতার বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ নেই— তাদের চোখ বেঁধে তুলে নেয়ার বিষয়টিও একেবারে ভিত্তিহীন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। আবদুল বাতেন বলেন, আন্দোলন নিয়ে আমাদের কোনো অবস্থান নেই। উপাচার্যের বাসায় হামলার ঘটনাটি তদন্ত করছি আমরা। এজন্য একাধিক শিক্ষার্থীকে বিভিন্ন সময়ে ডিবি কার্যালয়ে ডাকা হয়েছে। হামলাকারীদের আমরা সরাসরি চিনি না বলে সহযোগিতার জন্য ছাত্রদের ডেকে আনা হয়েছে। তদন্তের যথেষ্ট অগ্রগতি হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই ছাত্রদের দাবি তাদের চোখ বেঁধে আনা হয়েছে- এটা ভুল বোঝাবুঝি। তাদের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগও নেই— তারা মামলা প্রত্যাহার চেয়েছেন। কিন্তু সেটির সঙ্গে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে আসার কোনো সম্পর্ক নেই। তাদের বক্তব্যের ব্যাখ্যা তারাই দিতে পারবেন। সোমবার সংবাদ সম্মেলন করে কোটা সংস্কার আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। তার দুই ঘণ্টার মধ্যে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র নুরুল হক, এমবিএর (ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগ) ছাত্র রাশেদ খান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের ছাত্র ফারুক হাসানকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়। ওই খবর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এর এক ঘণ্টার মধ্যে তিন নেতাকে ছেড়ে দেয়া হয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়, 'জিজ্ঞাসাবাদের জন্য তাদের নেওয়া হয়েছিল।' ফিরে আসার পর ওই তিন ছাত্র সাংবাদিকদের জানান, গাড়িতে তোলার পর তাদের চোখ বেঁধে ফেলা হয়। ।

মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ দাবি করেন তিনি।

আবদুল বাতেন বলেন, ওই তিন ছাত্র নেতার বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ নেই— তাদের চোখ বেঁধে তুলে নেয়ার বিষয়টিও একেবারে ভিত্তিহীন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। আবদুল বাতেন বলেন, আন্দোলন নিয়ে আমাদের কোনো অবস্থান নেই। উপাচার্যের বাসায় হামলার ঘটনাটি তদন্ত করছি আমরা। এজন্য একাধিক শিক্ষার্থীকে বিভিন্ন সময়ে ডিবি কার্যালয়ে ডাকা হয়েছে। হামলাকারীদের আমরা সরাসরি চিনি না বলে সহযোগিতার জন্য ছাত্রদের ডেকে আনা হয়েছে। তদন্তের যথেষ্ট অগ্রগতি হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই ছাত্রদের দাবি তাদের চোখ বেঁধে আনা হয়েছে- এটা ভুল বোঝাবুঝি। তাদের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগও নেই— তারা মামলা প্রত্যাহার চেয়েছেন। কিন্তু সেটির সঙ্গে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে আসার কোনো সম্পর্ক নেই। তাদের বক্তব্যের ব্যাখ্যা তারাই দিতে পারবেন।

সোমবার সংবাদ সম্মেলন করে কোটা সংস্কার আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

তার দুই ঘণ্টার মধ্যে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র নুরুল হক, এমবিএর (ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগ) ছাত্র রাশেদ খান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের ছাত্র ফারুক হাসানকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়।

ওই খবর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এর এক ঘণ্টার মধ্যে তিন নেতাকে ছেড়ে দেয়া হয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়, 'জিজ্ঞাসাবাদের জন্য তাদের নেওয়া হয়েছিল।' ফিরে আসার পর ওই তিন ছাত্র সাংবাদিকদের জানান, গাড়িতে তোলার পর তাদের চোখ বেঁধে ফেলা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ