সড়ক দুর্ঘটনায় হাত হাড়ানো ও পরে মৃত্যুবরণ করা রাজীবের দুর্ঘটনার জন্য সড়ক ব্যবস্থাপনা দায়ী নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার সকালে রাজধানীর হাতিরঝিলে বিআরটিএ'র মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এটি চালকের অসচেতনতার জন্য হয়েছে—চালকদের আরো সচেতন হতে হবে।
তিনি আরো বলেন, রাইড শেয়ারিংয়ের নীতিমালা হয়ে গেছে। বৃহস্পতিবার তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: