জাতীয়

বৈঠকে বসছেন হাসিনা-মোদি

হাসিনা-মোদি
হাসিনা-মোদি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লন্ডনে দ্বি-পক্ষীয় বৈঠকে বসছেন।

দুই দেশের সরকারপ্রধানদের বৈঠকে রোহিঙ্গা ইস্যুটি বেশ গুরুত্ব পাবে বলে জানা গেছে।

লন্ডনের ল্যানক্যাস্টার হাউজে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা) এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কমনওয়েলথ সম্মেলনে অংশ নিতে দুই নেতা যুক্তরাজ্য সফর করছেন—আর এ সম্মেলনের ফাঁকে বৈঠক আয়োজন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র মতে, বৈঠকে রোহিঙ্গা সঙ্কট, তিস্তা ইস্যু, দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতাসহ দ্বি-পক্ষীয় সর্ম্পক বৃদ্ধি, অর্থনীতি, বিদ্যুৎ ও জ্বালানি, বাণিজ্য সহযোগিতা, দুই দেশের মধ্যে রেল ও সড়ক যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।

এদিকে, সফরের চতুর্থদিন বৃহস্পতিবার ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দিনের শুরুতে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় ৩টা) প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমনওয়েলথ সরকার প্রধানদের সভার আনুষ্ঠানিক উদ্বোধনী সেশনে অংশ নিয়েছেন।

স্থানীয় সময় ১১টায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিসা মে ও কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড অংশগ্রহণকারী সরকার প্রধানদের দেয়া সংবর্ধনায় অংশ নেন।

আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা সোয়া ১২টায় অংশ নেন কমনওয়েলথ সরকার প্রধানদের সভার প্রথম সেশনে। বেলা সোয়া ১টায় তিনি প্যাট্রিসিয়া স্কটল্যান্ডের দেয়া সংবর্ধনায় যোগ দেন।

স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে কমনওয়েলথ সরকার প্রধানদের সভার দ্বিতীয় সেশন এবং সোয়া ৪টায় তৃতীয় পর্বে কমনওয়েলথ সরকার প্রধানদের এক্সিকিউটিভ সেশনে অংশ নেবেন শেখ হাসিনা।

এরপর রাতে বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের দেয়া নৈশভোজে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশ নেয়ার কথা রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ