জাতীয়

কমনওয়েলথ শীর্ষ সম্মেলন শুরু, যোগ দিলেন শেখ হাসিনা

কমনওয়েলথ শীর্ষ সম্মেলন শুরু, যোগ দিলেন শেখ হাসিনা
কমনওয়েলথ শীর্ষ সম্মেলন শুরু, যোগ দিলেন শেখ হাসিনা

কমনওয়েলথ সরকার প্রধানদের শীর্ষ সম্মেলন আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন রানী দ্বিতীয় এলিজাবেথ।

আনুষ্ঠানিক উদ্বোধনীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৩টি সদস্য দেশের সরকার ও রাষ্ট্র প্রধানরা অংশ নিচ্ছেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় রানীর বাসভবন বাকিংহাম প্যালেসে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন রানী দ্বিতীয় এলিজাবেথ।

দুই বছর পর পর কমনওয়েলথের সরকার প্রধানদের সভা অনুষ্ঠিত হয়। এবারে ২৫তম সম্মেলনের প্রতিপাদ্য ‘টুয়ার্ডস এ কমন ফিউচার’।

দুই দিনের এ সম্মেলনে সদস্য দেশের নেতারা সমুদ্র সংরক্ষণ, সাইবার নিরাপত্তা ও বাণিজ্য নিয়ে আলোচনা করবেন।

সকাল থেকেই বাকিংহাম প্যালেসে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা আসতে শুরু করেন।

বলরুমে রানী প্রবেশ করেন রাজ পরিবারের সদস্যদের নিয়ে। সম্মেলন ঘিরে বাকিংহাম প্যালেসের বাইরের দিকটা সাজানো রাজকীয় সাজে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও অষ্ট্রেলিয়া, কানাডা, ভারতের প্রধানমন্ত্রী, শ্রীলঙ্কার রাষ্ট্রপতিসহ বিভিন্ন সরকার ও রাষ্ট্র প্রধান যোগ দিয়েছেন।

সম্মেলনের শুরুতেই স্বাগত বক্তব্য দেন প্রিন্স চার্লস— এরপর সম্মেলনের যৌথ আয়োজক দেশ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিসা মে বক্তব্য দেন।

কমনওয়েলথের বিদায়ী চেয়ারম্যান মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাসকাটের বক্তব্যের পর সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্টকল্যান্ড।

উদ্বোধনী অনুষ্ঠানে রাখা হয় সংগীত, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী এদিন বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও কমনওয়েলথ মহাসচিব সরকার প্রধানদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন।

সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘টুয়ার্ডস এ কমন ফিউচার’ এর ওপর দুটি সেশনে অংশগ্রহণ এবং কমনওয়েলথ মহাসচিবের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন শেখ হাসিনা।

বিকেলে শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বি-পাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় সম্মেলনের মূল প্রতিপাদ্যের ওপর আরেকটি এক্সিকিউটিভ সেশন এবং রাতে রাতে রানীর দেওয়া নৈশভোজে অংশ নেবেন শেখ হাসিনা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ