যেভাবে দেশে সাম্প্রদায়িক মানসিকতার বিস্তার ঘটছে তাতে করে জঙ্গিবাদের আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যান মন্ত্রী রাশেদ খান মেনন।
শনিবার সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হাসুমনির পাঠশালা আয়োজিত শেখ হাসিনার নেতৃত্বে সামাজিক সূচকে বাংলাদেশের উত্তরণ, তরুণ প্রজন্মের করণীয় শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, অসাম্প্রদায়িক মূল্যবোধের উপর দাঁড়িয়ে যে দেশের জন্ম হয়েছে সেই বাংলাদেশের সমাজ ব্যবস্থায় আজ বৈষম্য প্রচণ্ডভাবে বাড়ছে যা তরুণদের মাঝে অস্থিরতা তৈরি করবে নষ্ট হবে সামাজিক স্থিতিশীলতা।
মেনন জানান, ভোগবাদী, প্রদর্শনবাদী, আত্মকেন্দ্রিক মনোভাব থেকে সরে আসতে হবে তরুণদের জানতে হবে অতীতের গৌরবময় ইতিহাস, এর উপর দাঁড়িয়েই চলতে হবে আগামীর পথে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: