জাতীয়

সন্ত্রাস-চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া আহ্বান

সাবের হোসেন চৌধুরী
সাবের হোসেন চৌধুরী

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নাম ব্যবহার করে যারা এলাকায় সন্ত্রাস- মাদক- চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।

শনিবার সকালে সবুজবাগ থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সাবের হোসেন চৌধুরী বলেন, কাউকে হয়রানি নয় জনগণের সেবায় পুলিশ বাহিনীকে এগিয়ে আসতে হবে।

দলের নেতা কর্মীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি আরো বলেন, মাদক, চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে জড়িত কেউ আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে রক্ষা পাবে না।

অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, নির্বাচনী বছরকে ঘিরে কেউ নৈরাজ্য তৈরি করতে চাইলে কঠোরভাবে দমন করবে পুলিশ।

নিজের বাহিনীর সদস্যদের অন্যায়ও ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার।

তিনি দাবি করেন, তার বাহিনীর সদস্যরা এখন চাঁদাবাজিতে জড়িত নন। তবে কেউ অপকর্ম করে পার পাবে না।

২০১৮ সালকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে আরো আছাদুজ্জামান মিয়া বলেন, এ বছর দেশে কেউ নৈরাজ্য ও অরাজকতা করতে চাইলে তা কঠোরভাবে দমন করা হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ