জাতীয়

ভারত সফরে তিস্তাসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে: ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

তিন দিনের সফরে আগামীকাল (রোববার) ভারত যাচ্ছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল— এ সফরে তিস্তাসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার বিকেলে ধানমন্ডিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, দ্বি-পাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে এ সফর। আলোচনা হবে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে। এ সফরের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, দুদলের মধ্যে আলোচনা হবে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে।

সফরে সোমবার বিকেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত করবে প্রতিনিধি দলটি। এছাড়াও মহাত্মা গান্ধির সমাধিসৌধ রাজঘাটে পুষ্পার্ঘ্য অর্পন, লাল কেল্লা পরিদর্শন, লোকসভার অধিবেশনের কার্যক্রম দেখা ছাড়াও বাংলাদেশ হাইকমিশন ও বিজেপির আমন্ত্রণে আলাদা দুটি নৈশভোজে অংশ নেবেন আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্যরা।

মঙ্গলবার বিকালে দেশে ফিরবে দলটি।

ভারতীয় জাতীয় কংগ্রেসের আমন্ত্রণে গত মাসে দলটির ৮৪তম প্লেনারি সেশনে যোগ দিয়েছিল আওয়ামী লীগের তিন সদস্যের একটি প্রতিনিধি দল। এবার ক্ষমতাসীন বিজেপির আমন্ত্রণে তিনদিনের সফরে রবিবার নয়াদিল্লী যাচ্ছে আওয়ামী লীগের ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল। যার নেতৃত্ব দেবেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ