জাতীয়

ত্রিভুবনে বিমান দুর্ঘটনা: কিছু অসংগতি রয়েছে নেপালের তদন্ত প্রতিবেদনে

 ত্রিভুবনে বিমান দুর্ঘটনা: কিছু অসংগতি রয়েছে নেপালের তদন্ত প্রতিবেদনে
ত্রিভুবনে বিমান দুর্ঘটনা: কিছু অসংগতি রয়েছে নেপালের তদন্ত প্রতিবেদনে

নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেপালের তদন্ত কমিশনের দেওয়া প্রাথমিক প্রতিবেদনে কিছু অসংগতি রয়েছে বলে জানিয়েছে ইউএস বাংলা কর্তৃপক্ষ।

রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী ইমরান আসিফ এ কথা বলেন।

রিপোর্টটি না মানার কোনো কারণ না থাকলেও পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের মধ্যে শেষ সময়ের যোগাযোগের কি সমস্যা হয়েছিল এটিসহ বেশ কয়েকটি বিষয়ে কোনো সিদ্ধান্ত তদন্ত কমিশন পৌঁছাতে পারেনি বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।

ইউএস বাংলার ফ্লাইট বিএস ২১১ গত ১২ মার্চ ঢাকা থেকে ৬৭ জন যাত্রী ও ৪ জন ক্রু নিয়ে নেপালের উদ্দেশে রওনা হয়ে কাঠমান্ডুর ত্রিভুবন এয়ারপোর্টে নামার সময় দুর্ঘটনায় পড়ে। এই দুর্ঘটনায় ৫১ জন মারা যান যাদের মধ্যে ২৭ জনই ছিলেন বাংলাদেশি।

ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের নিয়ম অনুযায়ী যেকোনো দুর্ঘটনার এক মাসের মধ্যে একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন দিতে হয়। সে অনুযায়ী গত ৯ এপ্রিল ৫ পৃষ্ঠার একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে নেপাল সরকারের গঠিত তদন্ত কমিশন।

এ প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়, ড্যাশ-৮ কিউ ৪০০ মডেলের উড়োজাহাজটি রানওয়ের একপাশে বিধ্বস্ত হওয়ার আগে পাইলটের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ স্বাভাবিক ছিলো না।

ত্রিভূবনের রানওয়ে, ট্যাক্সিংওয়ে ও অবতরণক্ষেত্র ওই মডেলের উড়োজাহাজ নামার জন্য উপযুক্ত ছিলো।

অগ্নি নির্বাপণকর্মী ও উদ্ধারকর্মীরা নিয়ম অনুযায়ী দুর্ঘটনার দুই মিনিটের মধ্যে জ্বলন্ত বিমানটির কাছে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছিলো বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নেপাল সরকারের গঠিত তদন্ত কমিশনের দেওয়া এই প্রাথমিক তদন্ত প্রতিবেদনটির বিষয়ে রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ইউএস বাংলা কর্তৃপক্ষ।

এতে বলা হয়, ঠিক কি কারণে বিমানটি দুর্ঘটনায় পড়েছিলো তার কোনো যৌক্তিক কারণ তদন্ত প্রতিবেদনে দেয়া হয়নি বলে জানান ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী ইমরান আসিফ।

তদন্ত প্রতিবেদনে দুর্ঘটনা ঘটার দুই মিনিটের মধ্যে উদ্ধারকারী পৌঁছানোর যে কথা বলা হয়েছে সে বিষয়টিতে যথেষ্ট খটকা রয়েছে বলে জানান ইউএস বাংলা এয়ারলাইন্সের এ কর্মকর্তা।

বিমানটিতে কোনো ত্রুটি না থাকার পাশাপাশি এর পাইলটদেরও কোনো দক্ষতার অভাব ছিলো না বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ