রাজধানীর পল্টনে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে মিজান কাজী (৪০) নামের এক বাসের চালক মারা গেছেন।
এছাড়া আহত হয়েছেন আরও সাত জন।
আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার ভোরে পল্টন মোড়ে যাত্রাবাড়ী-গাবতলী রুটের চলাচলকারী ৮নং পরিবহন ও শিখর বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আহতদেরকে ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে, তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: