জাতীয়

বিএনপি-জামাতের অপপ্রচারের উপযুক্ত জবাবের নির্দেশ: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

অল ইউরোপিয়ান আওয়ামী লীগ নেতৃবৃন্দকে বিদেশে দেশ ও সরকারের বিরুদ্ধে বিএনপি-জামাতের অপপ্রচারের উপযুক্ত জবাব দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে অল ইউরোপিয়ান আওয়ামী লীগ নেতৃবৃন্দের একটি প্রতিনিধিদল এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হোটেল সুয়িটে সাক্ষাৎ করতে এলে তিনি এ নির্দেশ দেন।

তিনি বলেন, ‘ক্ষমতায় থাকাকালে অবৈধ উপায়ে বিপুল অর্থের মালিক হওয়া বিএনপি-জামাত চক্র এখন বিদেশে বিভিন্নভাবে দেশ ও সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তাই আপনাদের এর উপযুক্ত জবাব দিতে হবে।’

অল ইউরোপিয়ান আওয়ামী লীগ সভাপতি অনীল দাশ গুপ্ত ও সাধারণ সম্পাদক এম এ গনি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, অল ইউরোপিয়ান আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে সংগঠনের বিভিন্ন কর্মকা- সম্পর্কে অবহিত করেন।

প্রধানমন্ত্রী তাদের সংগঠনকে শক্তিশালী এবং নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখতে দিক-নির্দেশনা দেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকা-ের পর বিরূপ পরিস্থিতিতে ইউরোপে কিভাবে আওয়ামী লীগ গঠিত হয়েছিল তা স্মরণ করেন। এ প্রসঙ্গে তিনি ইউরোপীয় আওয়ামী লীগের বর্তমান নেতৃবৃন্দকে সেই সময় ইউরোপে আওয়ামী লীগকে সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সেইসব নিবেদিতপ্রাণ নেতৃবৃন্দকে যথাযথভাবে মূল্যায়নের পরামর্শ দেন।

তিনি বলেন, ‘নবীন ও প্রবীণ নেতৃত্বের মধ্যে সমন্বয়ের মাধ্যমে আওয়ামী লীগকে সামনে এগিয়ে যেতে হবে।’

শেখ হাসিনা বলেন, কেবল দেশের উন্নয়নের কারণে তিনি ব্যক্তিগতভাবে অনেক কষ্ট সহ্য করেছেন এবং বহু ত্যাগ স্বীকার করেছেন।

প্রেস সচিব বলেন, সাক্ষাতে বেলজিয়াম, সুইডেন, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ইতালি ও ফ্রান্সের সিনিয়র আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্র বাসস।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ