বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডাকযোগে বাংলাদেশি পাসপোর্ট জমা দিয়েছেন বলে দাবি করেছে আওয়ামী লীগ।
সোমবার বিকেলে ধানমণ্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এই দাবি করেন বলেন, লন্ডনে অবস্থানরত তারেক রহমান, ব্রিটিশ হোম অফিসের মাধ্যমে ডাকযোগে বাংলাদেশি পাসপোর্ট জমা দিয়েছেন।
এ সময় বিএনপি নেতাদের এ ব্যাপারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, তারেক রহমানের কাছে বাংলাদেশি পাসপোর্ট থাকলে সেটা তাকে দেখাতে বলুন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: