জাতীয়

রানা প্লাজা ধস: রানাসহ সকল অপরাধীর বিচারের দাবি

রানাসহ সকল অপরাধীর বিচারের দাবি
রানাসহ সকল অপরাধীর বিচারের দাবি

দ্রুত সময়ের মধ্যে রানা প্লাজা ধসের ঘটনায় ভবন মালিক সোহেল রানাসহ সকল অপরাধীর বিচারের দাবি জানিয়েছে শ্রমিক নেতারা। মঙ্গলবার রাজধানীর জুরাইন কবরাস্থানে রানা প্লাজা ধসে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব দাবি জানানো হয়।

এছাড়াও দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণের অর্থের পরিমাণ বাড়ানোর পাশাপাশি তাদের অন্যান্য সুযোগ সুবিধা বাড়িয়ে শ্রম আইন সংশোধন করার দাবিও জানানো হয়।

এদিকে, নিহতদের শ্রদ্ধা জানাতে, প্রতিবছরের মতো শ্রদ্ধা জানাতে আসে বিভিন্ন শ্রমিক সংগঠন। শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের নেতারা অভিযোগ করেন এই ঘটনায় হতাহত শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ ও পূনর্বাসন করা হয়নি।

রানা প্লাজা ধসের ঘটনার পরে নিহতদের মধ্য পরিচয় নিশ্চিত না হওয়া ২৫৪ জনকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে জুরাইন কবর স্থানে। এর মধ্যে ডিএনএ টেস্ট করার পর, অনেকেরও পরিচয় সনাক্ত করা গেছে। অনেকের পরিচয় এখনো অজানা।

রানা প্লাজা ধসের জন্য, বিচারকাজে অগ্রগিত না হওয়ায়ও ক্ষোভ প্রকাশ করেন তারা। এসময় এই দিনটিকে ছুটি ঘোষণার পাশাপাশি বেশ কিছু দাবি তুলে ধরা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ