গ্লোবাল উইমেন’স লিডারশিপ অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৭ এপ্রিল অস্ট্রেলিয়াতে তাকে এ পুরস্কার প্রদান করা হবে।
প্রধানমন্ত্রীর আসন্ন অস্ট্রেলিয়া সফর সম্পর্কে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী একথা জানিয়েছেন।
তিনি বলেন, এ মর্যাদাপূর্ণ স্বীকৃতি নারী উন্নয়ন ও ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রগামী ভূমিকা বিশ্বে জোরালোভাবে প্রতিষ্ঠিত করবে।
প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়া সফর সম্পর্কে এএইচ মাহমুদ আলী বলেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের আমন্ত্রণে ‘গ্লোবাল সামিট অব উইমেন ২০১৮’ এ অংশগ্রহণের জন্য আগামী ২৬ এপ্রিল অস্ট্রেলিয়া সফর করবেন শেখ হাসিনা। এ সামিটে অংশগ্রহণ ছাড়াও ২৮ এপ্রিল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।
এর আগে গত বছর জাপানের প্রধানমন্ত্রী শিনবো আবে এ পুরস্কার পান।