দুর্যোগ মোকাবিলায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
বুধবার সকালে কক্সবাজারের বিয়াম ফাউন্ডেশন অডিটরিয়ামে অনুষ্ঠিত প্রাকৃতিক দুর্যোগ ও পাহাড় ধস মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন।
মায়া বলেন, যে কোনো দুর্যোগ থেকে বাঁচতে এক শূন্য নয় শূন্য নম্বরে ফোন করে দুর্যোগের আগাম সতর্ক বার্তা জানা যাবে। এ সব সুবিধা গ্রহণের জন্য সবাইকে সচেতন হতে হবে।
এর আগে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নেতৃত্বে একটি জনসচেতনতামূলক শোভাযাত্রা বের হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: