জাতীয়

অস্ট্রেলিয়ার পথে প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

'গ্লোবাল সামিট অন উইমেন' সম্মেলনে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে বৃহস্পিতার অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সম্মেলন থেকেই 'গ্লোবাল উইমেন'স লিডারশিপ অ্যাওয়ার্ড' গ্রহণ করবেন তিনি। তুলে ধরবেন নারীর ক্ষমতায়নে তাঁর সরকারের গৃহিত নানা উদ্যোগ, অবদান আর সাফল্যের কথা।

সফরকালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বি-পক্ষীয় বৈঠক করবেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন সেদেশের পররাষ্টমন্ত্রী ও ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট। সোমবার রাতে দেশের ফেরার কথা রয়েছে তার।

বিশ্বব্যাপী নারী নেতৃবৃন্দের ব্যবসা ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত বাৎসরিক সম্মেলন-'গ্লোবাল সামিট অন উইমেন' এ যোগ দিতে বৃহস্পতিবার দুপুরে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন/পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিডনিতে অনুষ্ঠিত হতে যাওয়া তিনদিনের এ সম্মেলনের দ্বিতীয় দিন শুক্রবার, বাংলাদেশসহ এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নারী শিক্ষার প্রসার এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রীকে 'গ্লোবাল উইমেন্স লিডারশিপ' অ্যাওয়ার্ড প্রদান করা হবে। নারীর সামগ্রিক উন্নয়ন ও ক্ষমতায়নে অসামান্য অবদান রাখায় বিশ্বের বিশিষ্টজনদের এ সম্মাননা দেওয়া হয়।

এছাড়াও শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ ও ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট থাই নগক থিন। সেদিনই রাতে সম্মেলনে আগত অতিথিদের সম্মানে নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

২৮ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথা বলবেন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে। এছাড়াও ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় পরিদর্শন ও হোটেল সোফিটেলে একটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ