জাতীয়

তারেকের পাসপোর্টের সঙ্গে নাগরিকত্ব না থাকার সম্পর্ক নেই: রেজোয়ান

বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাসুদ রেজোয়ান
বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাসুদ রেজোয়ান

পাসপোর্টের সঙ্গে নাগরিকত্ব থাকা না থাকার কোনো সম্পর্ক নেই জানিয়েছেন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাসুদ রেজোয়ান।

তিনি বলেন, বিদেশে অবস্থানকারী যেকোনো বাংলাদেশি পাসপোর্ট না থাকলেও দেশে ফিরতে পারেন।

বৃহস্পতিবার দুপুরে পাসপোর্ট অধিদপ্তরের আগারগাঁও ডিআইপি সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ বলেন।

মহাপরিচালক বলেন, তারেক রহমানের এখন কোনো পাসপোর্ট নাই— তার কাছে যে পাসপোর্ট ছিল সেটা ২০১৪ সালে উনি জমা দিয়েছেন। এরপর নতুন করে পাসপোর্টের জন্য আর কোনো আবেদন তিনি করেননি।

পাসপোর্ট ছাড়াই তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন— তবে কীভাবে সেখানে অবস্থান করছেন সেটা যুক্তরাজ্যের সরকার জানেন বলেন মাসুদ রেজোয়ান।

তিনি আরো বলেন, তারেক রহমান ২০০৮ সালে বাংলাদেশ ছেড়েছেন তখন তার পাসপোর্ট ছিল হাতে লেখা, মেশিন রিডেবল পাসপোর্ট ছিল না। ২০১০ সালে মেয়াদ শেষ হওয়ার পর ২০১৪ সালে তিনি ওই পাসপোর্ট সারেন্ডার করেন।

এ কর্মকর্তা জানান এখন নতুন পাসপোর্ট নিতে হলে তার ন্যাশনাল আইডি কার্ড লাগবে আর এ আইডি কার্ড তার নেই এটা নিতে হলে অবশ্যই দেশে আসতে হবে।

পাসপোর্ট হারিয়ে গেলে বা মেয়াদোত্তীর্ণ হলেও যেকোনো বাংলাদেশি দেশে ফিরতে পারবেন জানিয়ে মাসুদ রেজওয়ান বলেন, তারেক রহমান দেশে আসতে চাইলে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তাকে ট্র্যাভেল পাস নিতে হবে, এটা স্বেচ্ছায় নিতে হবে— জোর করে দেয়া হবে না। আর না চাইলে সেটা তার ব্যাপার।

তারেক রহমান সাজাপ্রাপ্ত আসামি— ১৯৭৬ সালের পাসপোর্ট আইন অনুযায়ী, কোনো মামলায় সাজার মেয়াদ দুই বছরের বেশি হলে আসামিকে পাসপোর্ট দেয়া হয় না। আমরাও দেবো না। তবে কোনো আসামি সাজার আগেই পাসপোর্ট নিয়ে থাকলে তা ফেরত নেয়া হয় না। তবে ওই আসামিকে দেশ ত্যাগ করতে দেয়া হয় না বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ