জাতীয়

মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার আহ্বান শেখ হাসিনার

জুলি বিশপ-শেখ হাসিনা
জুলি বিশপ-শেখ হাসিনা

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেয়ার জন্য দেশটির প্রতি আহ্বান জানান তিনি।

স্থানীয় সময় শুক্রবার সকালে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ শেখ হাসিনার সঙ্গে তার হোটেল স্যুইটে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

এ সময় রোহিঙ্গা ইস্যুতে অস্ট্রেলিয়া দৃঢ়ভাবে বাংলাদেশের পাশে রয়েছে বলে জানান জুলি বিশপ। তিনি নারীর মুক্তি ও ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের সাহসী নেতা হিসেবেও অভিহিত করেন।

অষ্ট্রেলিয়ার সিডনিতে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘গ্লোবাল সামিট অব উইমেন-২০১৮’ এ যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে অবদান রাখার স্বীকৃতি হিসেবে গ্রহণ করেন ‘গ্লোবাল উইমেন'স লিডারশিপ অ্যাওয়ার্ড’।

পুরস্কার গ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তিনি এ পুরস্কার গ্রহণ করে আনন্দিত এবং সম্মানিত বোধ করছেন।

এ পুরস্কার তিনি সারা বিশ্বের নারীদের জন্য উৎসর্গ করেন। নারী অধিকার রক্ষায় একটি বৈশ্বিক জোট গঠনেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নারীরা। নারী শিক্ষা, কর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়নে কাজ করছে তার সরকার। তৃণমূল পর্যায় থেকে নারী নেতৃত্ব বিকাশে কাজ করে যাচ্ছে সরকার। দেশের মানুষের জীবনমান উন্নয়নে প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত বলে জানান।

এর আগে স্থানীয় সময় শুক্রবার সকালে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ শেখ হাসিনার সঙ্গে তার হোটেল স্যুইটে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক সাহায্য দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানান।

বৈঠকের পরে পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় জুলি বিশপ শেখ হাসিনার প্রশংসা করেছেন। রোহিঙ্গা ইস্যুতে অস্ট্রেলিয়া দৃঢ়ভাবে বাংলাদেশের পাশে রয়েছে বলেও জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এ সময় জুলি বিশপ রোহিঙ্গা সংকট নিরসনে অস্ট্রেলীয় সরকারের ভূমিকা কী হতে পারে সে সম্পর্কে বৈঠকে আগ্রহ ব্যক্ত করেন।

এদিকে, ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট ড্যাং থাই নাগক থিন শেখ হাসিনার সঙ্গে তার হোটেল স্যুইটে সাক্ষাৎ করেন। এ সময় তিনি ২০২০-২০২১ মেয়াদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সদস্য পদে ভিয়েতনামের প্রার্থিতার পক্ষে বাংলাদেশের সমর্থন চান। গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান তিনি।

এর আগে 'গ্লোবাল সামিট অন উইমেন' সম্মেলনে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে শুক্রবার সকালে অস্ট্রেলিয়া পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার সুফিউর রহমান তাকে স্বাগত জানান।

সফরকালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে শনিবার দ্বিপক্ষীয় বৈঠক করবেন শেখ হাসিনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ