সাম্প্রদায়িক শক্তিকে সম্পূর্ণরুপে পরাজিত করতে হলে আগামি জাতীয় নির্বাচনে আবারো বতর্মান সরকারকে ক্ষমতায় আনতে হবে বলে মনে করেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের জাতীয় কমিটির সভায় তিনি এ কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, এ অপশক্তির পক্ষে অনেক বুদ্ধিজীবীই কথা বলছেন— যা দেশের জন্য একটি আত্মঘাতী ব্যপার হবে।
৭৫ পরবর্তী সময়ে মৌলবাদী শক্তি এবং পৃষ্ঠপোষকরা ক্ষমতায় এসে দেশে জঙ্গিবাদের উত্থানের পাশাপাশি অর্থনৈতিক ক্ষতি সাধনের চেষ্টা করেছে এবং এখনো করছে—উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, আগামি জাতীয় নির্বাচনে বর্তমান সরকারকে বিজয়ী করে এ গোষ্ঠীকে সমূলে উপরে ফেলতে হবে।
যারা এখনো স্বাধীনতার পক্ষের ও বিপক্ষের শক্তির মধ্যে পার্থক্য করতে পারছেন না তাদের দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি সরকারকে দুর্বল করার পেছনে যারা কাজ করছে তাদের খুঁজে বের করার তাগিদ দেন তিনি।
এর আগে আগামী জাতীয় নির্বাচন এবং সমসাময়িক রাজনীতি নিয়ে সভায় আলোচ্য বিষয়বস্তু তুলে ধরেন দলের সভাপতি হাসানুল হক ইনু।