তারেক রহমান দেশে এসে রাজনীতি করুক— এটি বিএনপির নেতারাই চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার সকালে বনানী কবরস্থানে জাতির জনক বঙ্গবন্ধুর মেঝো ছেলে বীর মুক্তিযোদ্ধা শেখ জামালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পলাতক নেতাই বিএনপির জন্য প্রয়োজন। খালেদা জিয়ার দণ্ড দিয়েছে আদালত- তার মুক্তির জন্য আওয়ামী লীগ সরকারের কিছুই করার নেই।
ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার দণ্ডাদেশ আদালতের বিষয়- এ নিয়ে সরকারের কিছু করার নেই।
তারেক রহমানকে দেশে ফেরানোর ক্ষমতা সরকারের নেই—বিএনপি নেতাদের এ বক্তব্য জবাবে তিনি বলেন, এর মানেই হলো- বিএনপি চায় না তারেক রহমান দেশে ফিরে আসুক।
গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে দলের বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সস্পাদক।