আগামী ২৬ মে থেকে আমদানী করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ করা হবে বলে জানিয়েছেন জানিয়েছেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেসরকারি প্রতিষ্ঠান পেট্রোম্যাক্সের এলপি গ্যাসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
যথাযথ আইন অনুসরণ, পণ্যের দাম ও গ্রাহকদের নিরাপত্তা নিয়ে এলপি গ্যাস বাজারজাত করতে কোম্পানীগুলোকে আহ্বান জানিয়েছন নসরুল হামিদ বিপু।
এ বছর জাতীয় গ্রিডে আরো ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। এছাড়া এ বছর আবাসন খাতে নতুন করে গ্যাস সংযোগ না দেয়ার কথাও বলেছেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: